1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

কোটালীপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৯ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এ আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি স্থানীয় ঘাঘর বাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘাঘর কান্দায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমানের বাড়িতে এসে একটি বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ সিনিয়র নেতারা বক্তব্য দেন ।

উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী গতকাল শুক্রবার ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যাওয়ার সময় গোপালগঞ্জের ঘোনাপাড়া নামক স্থানে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে কোটালীপাড়ার বিএনপি এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আহত নেতাকর্মীদের দেখতে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION