1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় বাদী - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় বাদী

  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ জন পঠিত
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় আহত রেজাউল করিম খানকে মামলা তুলে নিতে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অব্যহত হুমকির কারনে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন ভুক্তভোগী।
ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের গরংঙ্গল (কলবাড়ি) বাজারে ৫ আগষ্ট ফ্যাসিবাদী সরকার পতনের দিন পূর্ব শত্রুতার জেরে কতিপয় দূর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে সন্ধ্যার দিকে শত শত মানুষের সামনে রেজাউল করিমকে কুপিয়ে রক্তাক্ত যখম করে একটি পা ভেঙ্গে দেয় ।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় ভুক্তভোগীর ছোট ভাই এড. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৫জনকে আসামী করে ২৮ সেপ্টেম্বর একটি মামলা নং১৭ জিআর ২০৩ দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় আসামীরা সংঘবদ্ধভাবে গড়ংঙ্গল খেয়াঘাট (কলবাড়ি) বাজারে রেজাউল করিমের উপর অতর্কিত হামলা চালায়। ১নং আসামী  পারভেজ হাওলাদার ওরফে মুন্না ভিকটিমকে রামদা দিয়ে কুপিয়ে পা দ্বি খন্ডিত করে, ২নং আসামী মো: রাকিব হাওলাদর লোহার দাও দিয়ে কুপিয়ে পায়ের হার টুকরা টুকরা করে ফেলে। অন্যান্য আসামীরা এলোপাতারী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কাটা রক্তাক্ত জখম করে। ভিকটিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত রেজাউল করিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
চিকিৎসা শেষে বাড়ি আসলে আসামীরা ভিকটিমকে মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং নানা রকম ভয়ভীতি দেখায়। সরেজমিনে গিয়ে দেখা যায় ভিকটিম রেজাউল করিম খান ঘরের বিছানায় পায়ে রিং পড়ানো অবস্থায় ব্যথায় কাতরাচ্ছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “মামলা তুলে নেয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে এবং নানা রকম ভয়ভীতি দেখায় আসামীরা। আমি প্রশাসনের নিকট সুবিচার প্রর্থনা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION