1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাঙ্গাবালীতে ৬২ বছরের বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাঙ্গাবালীতে ৬২ বছরের বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে ৬২ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক পাওয়া তথ্যমতে, মানসিক সমস্যা ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে।
মৃতদেহ পাওয়া ব্যক্তির নাম মফিজুল ইসলাম হাওলাদার। তিনি ওই গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে। পেশায় মফিজুল দিনমজুর ছিলেন। স্থানীয়রা জানান, স্ত্রী এবং সন্তানসহ পাঁচ সদস্যের সংসার ছিল মফিজুলের।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ি সংলগ্ন বনায়নের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মফিজুলের মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন ও এলাকাবাসী। তাদের ধারণা সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, প্রাথমিক তথ্যমেত দেড় বছর ধরে তার মানসিক সমস্যা ছিল। বিভিন্ন সময় পরিবারের লোকজন আটকে রাখছে তাকে। পারিবারিক কলহ ছিল। এসব কারণে হয়তো সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। এই রিপোর্ট পেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION