1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাঙ্গাবালীতে ধান ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু: পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই কোটালীপাড়ায় দুই ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আড়াইহাজারে ১১০ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হত্যা মামলায় ভাড়াটিয়াসহ দু’জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বাউফলে মিছিল ও বৃক্ষরোপণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গাবালীতে ধান ক্ষেতে ছাগল যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ধান ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মাতুব্বর ও কাজী বংশের দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে খলিল কাজী ও তার ভাই জালাল কাজীর আবাদ করা ধান ক্ষেতে যায় আবুল মাতুব্বরের দুইটি ছাগল। এই ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায় দুই পরিবারের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়।
আহতরা হলেন, আবুল মাতুব্বর (৬৫), নোমান মাতুব্বর (২৪), আবু তালেব মাতুব্বর (২৩), ফারুক কাজী (৪২), সালমান কাজী (১৫) এবং ইসা কাজী (৪২)। আহতদের বাড়ি দক্ষিণ চরমোন্তাজ গ্রামে। তাদের মধ্যে গুরুত্বর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, ছাগলে ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তারা কেউ এখনও কোন অভিযোগ করেনি।  অভিযোগ কিংবা মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION