1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মোটরসাইকেল থেকে পড়ে শ্বশুর-জামাই নিহত - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

মোটরসাইকেল থেকে পড়ে শ্বশুর-জামাই নিহত

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মহাসড়কের লেন পরিবর্তনের সময় হঠাৎ ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম ও তার জামাই শামীম মণ্ডল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বকচর এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (৪০) উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর ছেলে। এছাড়া তার জামাই শামীম মণ্ডলের (২৫) বাড়ি পাশ্ববর্তী কোমরপুর গ্রামে।
স্থানীয়রা জানান, রাতে জাহিদুল ইসলাম তার জামাই শামীমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বগুড়া থেকে গোবিন্দগঞ্জে আসছিলেন। পথে বকচর এলাকায় পৌঁছালে মহাসড়কের লেন পরিবর্তনের সময় হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলসহ দুজনেই মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর হয়।
পরে দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে অবহিত করলে তাদের একটি টিম আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION