1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কলাপাড়ায় ১১ দফা দাবিতে শত শত ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন - Bangladesh Khabor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

কলাপাড়ায় ১১ দফা দাবিতে শত শত ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ১১ দফা দাবি আদায়ে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জমি হারানো সাত গ্রামের ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের বেকার যুবকরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পায়রা তাপ বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মূল সমন্বয়ক ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল অন্তর, সোয়েবুর রহমান, শিমুল, ইমরান হোসেন, লিমন, পারভেজ।

৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, দূর্নীতির সাথে জড়িত আওয়ামী সরকারের নিয়োগ দেয়া ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আবদুল মাওলাকে দূর্ণীতির দায়ে পদত্যাগ, চুক্তি ভিত্তিক ও আউট সোর্সিংয়ের মাধ্যমে সকল অবৈধ নিয়োগ বাতিল, ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশেষ অগ্রাধিকার দিয়ে চাকুরী ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা। তাদের এ দাবি মানা না হলে বিদ্যুৎ কেন্দ্রের সামনে গণঅবস্থান কর্মসূচীর ঘোষণা দেন।

মানববন্ধন শেষে এ দাবি আদায়ের লক্ষ্যে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তাদের ভবিষ্যত আন্দোলন কর্মসূচী ঘোষণা করেন মূল সমন্বয়ক ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল অন্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION