1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২জনের বিরুদ্ধে মামলা - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ জন পঠিত

ঝালকাঠি প্রতিনিধি : ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু ও ঝালকাঠি-১ আসনের আলোচিত  সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শাহজাহান ওমরসহ ৬২জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কর্মী বিত্তয় কুমার সরকার (কেশব সুমন) বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক  মোঃ মনিরুজ্জামান অভিযোগ গ্রহন করে ঝালকাঠি থানার অফিসার ইনচার্জকে প্রাথমিক তদন্ত করে আইনগত ব্যববস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
মামলায় অভিযোগ করা হয়, ৪ আগষ্ট সকাল ১১টায় শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর রোনালস রোডের বাস ভবন অতিক্রম কালে বাড়ীর মধ্য থেকে বেড় হয়ে আসামীরা আগ্নেআস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আসামীরা ব্যাপক গুলিবর্ষন ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে এলাকা জুড়ে আতংক জনক পরিস্থিতি সৃষ্টি করে। এসময় ছাত্র-জনতার আন্দোলনের অসংখ্য নেতাকর্মীরা আহত অবস্থায় ছত্রভংগ হয়ে যায়। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে গেলে আসামীরা সেখানেও হামলা চালিয়ে চিকিৎসা গ্রহনের বাধা প্রদান করে।
মামলায় আমু-ওমর ছাড়াও ফকরুল মজিদ কিরন, ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, সাবেক মেয়র আফজাল হোসেন, কাউন্সিলর তরুন কর্মকার, কাউন্সিলর রেজাউল করিম জাকির, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, কাউন্সিলর কামাল শরীফ,  সৈয়দ মিলন, সাবেক ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালীসহ নামধারী ৬২জন ও অজ্ঞাত ৫০/৬০জনকে আসামী করা হয়। বাদীর পক্ষে এড. মাহবুব হোসেন আদালতে শুনানীতে অংশ গ্রহন করেন।

এ ব্যাপারে মামলার বাদী বিত্তয় কুমার সরকার কেশব সুমন জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ১দফা দাবী আদায়ে ৪আগষ্ট সকালে মিছিল বেড় করে। সেই মিছিলে আমির হোসেন আমু ও শাহজাহান ওমরের নির্দেশে আসামীরা আগ্নেঅস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে আমরা অনেক ছাত্রছাত্রী আহত হয়েছি। সেই ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচারের দাবীতে আমি এ মামলা দায়ের করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION