1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাদুল্লাপুরে এক চেয়ারম্যানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্ণীতির অভিযোগ  - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত ; পানিবন্দী ৫০ হাজার মানুষ কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

সাদুল্লাপুরে এক চেয়ারম্যানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্ণীতির অভিযোগ 

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩৯৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্ণীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে চেয়ারম্যানে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্হান ধর্মঘট পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে রসুলপুরের ছান্দিয়াপুর বাজারের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। এরপর পরিষদ চত্বরে অবস্হান ধর্মঘট পালন করা হয়। সেখানে ভুক্তভোগি ইউপি সদস্য ও এলাকার শত শত জনসাধারণ ওই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেন।
এসময় বক্তব্য দেন রসুলপুর ইউপি সদস্য লাইজু বেগম, আফরোজা বেগম, কোহিনুর বেগম, ছাফের আলী, খোরশেদ আলম, বকুল মিয়া, মধু মিয়াসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকে দুর্ণীতির আখড়া গড়ে তুলেছে। ইতিমধ্যে ইউপির অধিকাংশ সদস্যদের সঙ্গে অশোভনীয় আচারণ করে তাদের পরিষদের কার্যক্রম থেকে দূরে রেখেছে। এরই সুযোগে পরিষদের টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের নামের কোটি টাকা আত্মসাত করেছে।স্হানীয় বেশ কিছু মসজিদের উন্নয়ন প্রকল্পের টাকাও পকেট’ করেছে রবিউল ইসলাম। এছাড়া ভিজিডি প্রকল্পে দুঃস্হ মানুষদের চাল  ও টিসিবি পণ্যে ছয়নয় কার্যক্রম অব্যাহত রাখছেন।
বক্তারা আরও বলেন, ইউপির হোল্ডিং ট্যাক্সের ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি। এভাবে অধিকাংশ ইউপি সদস্যদের পাত্তা না দিয়ে ক্ষমতার দাপট দেখি কোটি টাকার দুর্ণীতি করে আত্মসাতে মেতেছে এই চেয়ারম্যান রবিউল ইসলাম। তার এই অপকর্মের বিষয়ে  সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ করে কোন প্রতিকার পাওয়া যায়নি। অবিলম্বে এই দুর্ণীতিবাজ চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা।
অবিলম্বে এই দুর্ণীতিবাজ চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, আমি কোন দুর্ণীতির সাথে জড়িত না।  কারা এই কর্মসূচি পালন করেছে সেটি আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION