1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাবেক প্রতিমন্ত্রী মহিবের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

সাবেক প্রতিমন্ত্রী মহিবের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৩১০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান মহিবের বিরুদ্ধে চাঁদ দাবির অভিযোগে মামলা করা হয়েছে। তবে মামলায় প্রধান আসামি করা হয়েছে তার ভাই মুশফিক মিয়াকে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ধূলাসার ইউনিয়নের মো. মাইনুদ্দিন দালাল বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মহিপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অর্ধশতাধিক ব্যক্তিকে।

মামলা সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বাদীর প্রতিষ্ঠিত স্কুলসহ জমি সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর নামে লিখে না দেয়ায় তাকে ৫০ লাখ টাকা চাঁদা দিতে বলা হয়। বাদী দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর নির্দেশে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামিরা বাদীর ৬ কামরা বিশিষ্ট আধা পাকা টিন শেড বাড়ি ও চারদিকের বাউন্ডারি ওয়াল বেকু মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়। এ সময় আসামিরা চাঁদার দাবিতে লুটপাট করে বাদীকে বেধড়ক পিটিয়ে খুন জখমের ভীতি প্রদর্শন করে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। আসামিরা প্রভাবশালী হওয়ায় বাদী এতদিন আইনের আশ্রয় নিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান মহিব সহ আওয়ামী লীগের ৫১জন নেতা-কর্মীর নামে কলাপাড়া উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION