1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সাবেক এমপি ও মেয়রসহ ৩৭ জনের নামে মামলা - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

বাউফলে সাবেক এমপি ও মেয়রসহ ৩৭ জনের নামে মামলা

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩০১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় হামলা, ভাঙচুর ও কুপিয়ে আহত করার অভিযোগে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আ.স. ম ফিরোজ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোঃ আলমগীর হোসেন, সাবেক পৌর মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদা,সাবেক উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান আনিচুর রহমান,সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লা,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ রাহাদ জামসেদসহ ৩৭ জনের নাম উল্লেখ করে আরও ২০০-৩০০ অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে।

২৩.০৮.২৪ইং তারিখ রোজ শনিবার  বাউফল থানায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

খলিলুর রহমানের বাড়ি উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের বাসিন্দা আবদুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ জুন সকালে বাউফল উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল একই ইউনিয়নের ৯৮ নম্বর গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় কর্মী সভার আয়োজন করে। সভা শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০ টার দিকে আসামিরা লাঠিসোঁটা, দা, রামদা, লোহার পাইপ, জিআই পাইপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং নেতা-কর্মীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ১ নম্বর আসামি আ.স.ম ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION