1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে জামায়াতের সাথে ইমাম খতীবদের মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

বিরামপুরে জামায়াতের সাথে ইমাম খতীবদের মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ জন পঠিত
মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১০ টায় আদর্শ হাইস্কুলের হলরুমে ইমাম খতীবদের নিয়ে মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম, বিরামপুর উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, মঞ্জুরুল হক সরকার, পৌরসভা কর্মপরিষদ সদস্য ও তালীমুল কুরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা এহসানুল হক, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা মোজাফফর রহমান, উপাধ্যক্ষ মাওলানা একরামুল হক, মাওলানা ইয়াসিন আলী, মাওলানা গোলাম মোস্তফা ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে ৭ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ অমুসলিমদের জান মালের হিফাজতের জন্য আলিম উলামা, ইমাম ও খতীবদেরকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, ছাত্র, যুবক ও দেশবাসীর রক্তের বদলায় আল্লাহর জমীনে আল্লাহর দীন কায়িমের জন্য আয়িম্মায়ে মাসাজিদদেরকে যথাযথ ভূমিকা রাখতে হবে।‌

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION