1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বিদ্যুত গ্রাহকদের ঝাড়ু মিছিল - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত ; পানিবন্দী ৫০ হাজার মানুষ কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

বাউফলে বিদ্যুত গ্রাহকদের ঝাড়ু মিছিল

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৬৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় অতিরিক্ত বিল আদায়, লোডশেডিং ও লো ভোল্টেজ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিদ্যুত গ্রাহকরা ঝাড়– নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার স্থানীয় পল্লী বিদ্যুত অফিসের সামনে অর্ধশতাধিক গ্রাহক বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকমাস ধরে বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও লোভোল্টেজের কারনে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দিয়ে বন্ধ রাখা হয় বিদ্যুত সরবরাহ। আবার বিদ্যুত থাকলেও বৈদ্যুতিক পাখা ঘোড়ে না। এ অবস্থায় মাস শেষে বিলের অংক দেখে মাথায় হাত পড়েছে গ্রাহকদের। মিটার রিডিংয়ের সঙ্গে বিদ্যুত ব্যবহারের ইউনিট যোগ বিয়োগে বিস্তার ফাঁড়াক দেখা যায়। মিটার রিডিং না দেখে বিদ্যুত বিল তৈরি করে গ্রাহকের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।
মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের শাহআলম তালুকদার, কালাইয়া ইউনিয়নের আসাদুল ইসলাম, দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মনির রাড়িসহ একাধিক গ্রাহক সাংবাদিকদের জানান, হয়রানী বন্ধের জন্য বিদ্যুত অফিসে গেলে কর্মকর্তা-কর্মচারীরা দুর্ব্যবহার করেন। কোনো সমাধান না দিয়ে জরিমানার ভয় দেখিয়ে মনগড়া বিল আদায় করেন। এ কারনে মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। গ্রাহকদের হয়রানি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও ঘোষনা দেন বিক্ষোভকারীরা।
এ ব্যাপারে বাউফল পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মজিবুর রহমান চৌধুরি বলেন, যেসকল গ্রাহকের বিল নিয়ে অভিযোগ আছে সেগুলো আগামী মাসের সঙ্গে সমন্বয় করা হবে। আর লোডশেডিং লোভোল্টেজের  জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION