1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা ও দায়রা জজ-এর শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা ও দায়রা জজ-এর শ্রদ্ধা নিবেদন

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩১০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জের নব নিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ আতোয়ার রহমান।

রোববার (৭ জুলাই) বিকালে  টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোঃ এনায়েত উল্লাহ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) মোঃ মেহেদী হাসান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সহকারী জজ) মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বাঁধন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল শেখ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা পিয়া, সহকারী জজ আফরোজা বিনতে শহীদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুর রহমান সহ জেলা বিচার বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি সকলকে নিয়ে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এরপর গোপালগঞ্জের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ আতোয়ার রহমান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সেখানে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION