1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে ২৭ ঘন্টা পর নদীতে ডুবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

পাঁচবিবিতে ২৭ ঘন্টা পর নদীতে ডুবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩৯৭ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে ২৭ ঘন্টা পর ছোট্ট যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হাফেজ সাকিব হাসানের  (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের  ডুবুরী দল।
৫ জুলাই শুক্রবার বেলা ১২ টায় উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রীজের নীচে বন্ধুদের  গোসল করতে নেমে ডুবে যায় সাকিব।
সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ও বাংলাহিলি জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনওয়ারুল উলুম কওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র হাফেজ সাকিব হাসান।
নদীতে নেমে গোসলের এক পর্যায়ে সাকিব পানিতে তলিয়ে গেলে তার অপর দুই সহপাঠীর চিৎকারে  স্থানীয় লোকজন নদীর তীরে ছুটে যায় এবং নদীতে নেমে খোঁজাখুঁজি করতে থাকে। পরে তারা পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দেয় । খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট  প্রাথমিক ভাবে অনুসন্ধানের পর  ব্যর্থ হলে  রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিটকে খবর দেয়। বিকেল সাড়ে ৪টায় রাজশাহী ফায়ার সার্ভিসের ৩জন ডুবুরী  ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালানোর পর আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ স্থগিত করেন।
শনিবার সকাল সাড়ে ৮ থেকে  আবারও পাঁচবিবি ও রাজশাহী  থেকে আগত ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট  উদ্ধার অভিযান পরিচালনা করে । এক পর্যায়ে আটাপাড়া বেইলি ব্রিজ থেকে ১ শ মিটার দক্ষিণে বালি উত্তোলনের ড্রেজিং এর স্হানে বিকাল সাড়ে ৩ টার দিকে  মৃত সাকিবের ভাসমান লাশ উদ্ধার করেন তারা । পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামরুল হাসান জানান, উদ্ধার করা মৃতের লাশ স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর  করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION