1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১ - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল রূপগঞ্জে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাকেরগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৪০৯ জন পঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দৈনিক কালবেলা প্রতিনিধি ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার উত্তম কুমার দাসের ওপর হামলার ঘটনায় জড়িত মামলার ২ নং আসামি মোঃ আজিজ খান (৫৮) কে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বাকেরগঞ্জ বন্দর এলাকা থেকে থানার এস আই সুশান্ত তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামি কে শুক্রবার দুপুরে পুলিশ আদালতে প্রেরণ করেন।
মামলার আরেক আসামি হাকিম খানের পুত্র শহিদ খান পলাতক রয়েছেন।
গ্রেপ্তাতারকৃত আজিজ খান পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের মৃত জোনাব আলী খানের পুত্র।
মামলা সুত্রে জানা যায়, বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনের সামনে বসে সন্ত্রাসীরা সাংবাদিক উত্তমের ওপর হামলা চালায় ও তার হাত থাকা ক্যামেরা ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। ঐদিন রাতেই সাংবাদিক উত্তম কুমার দাস দুই জনের  নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্তে সত্যতা পেয়ে অভিযোগ আমলে নিয়ে থানায় এজাহার করেন। ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তফা।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, বুধবার সন্ধ্যায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাংবাদিক উত্তম দাসের উপর কয়েকজনে ঐক্য বদ্ধ হয়ে হামলা চালিয়েছে বলে জানতে পারি।
এ বিষয় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনা তদন্ত করে অভিযোগ আমলে নিয়ে অভিযুক্ত আজিজ খানকে গ্রেফতার করাহয়েছে। সাংবাদিকের উপর হামলাকারী কাউকেই ছাড় দেয়া হবে না। বাকি হামলাকারীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION