1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপন - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল রূপগঞ্জে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জয়পুরহাটে গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপন

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩০৫ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : “দেখুন, এগিয়ে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকাল ৪ টায় জয়পুরহাট মডেল প্রেসক্লাবে গ্লোবাল টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম খান এর সভাপতিত্বে প্রেসক্লাব জয়পুরহাট এর সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট থানার ওসি হুমায়ূন কবির, জেলা আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্শি, রানা কুমার দাস।
আলোচনা সভা শেষে গ্লোবাল টেলিভিশনের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মডেল প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসেন।
পরে অতিথিরা কেক কাটার মধ্য দিয়ে গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্থানীয় দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার বার্তা সম্পাদক মতলুব হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, টেলিভিশন রিপোর্টাস ক্লাবের সভাপতি আবিদুল মোমেন মুনি, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, এসএ টিভির সাংবাদিক সোহেল আহমেদ লিওসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে আগত সকলেই গ্লোবাল টেলিভিশন কে স্বাধুবাদ জানিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION