1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত ; পানিবন্দী ৫০ হাজার মানুষ কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৫৭৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।

শুক্রবার বিকাল ৫টায় তিনি সপরিবারে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন, ইমরুল কায়েস, প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের স্ত্রী দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান আরিফ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক, উপজলো চেয়ারম্যান মো. বাবুল শেখ, থানার ওসি খন্দকার আমিনুর রহমানসহ নাঈমুল ইসলাম খানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION