1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জের পাউবো'র সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে - Bangladesh Khabor
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের গোপালগঞ্জে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

গোপালগঞ্জের পাউবো’র সরকারি জায়গা দখলের মহোৎসব চলছে

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৬৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাসষ্ট্যান্ড এলাকায় সুইচ গেটের পূর্ব পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে একটি মহল।

সরেজমিন সেখানে গিয়ে দেখা গেছে উলপুর মিনাপাড়ার ইজ্জত মিনার ছেলে রাজিব মিনা সুইচ গেটের গোড়ায় অবৈধভাবে ঘর তুলেছে। তার এই অবৈধ কাজে উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রহিজ মিনা মদদ দিচ্ছেন বলে নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন একাধিক এলাকাবাসী।

সেখানে নতুন করে ঘর তোলার ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সরকারি জায়গা দখল নিয়ে এর আগে সেখানে অসংখ্যবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুন করে ঘর তোলার বিষয়টি গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রিফাত জামিলকে জানানো হলে তিনি তদন্ত করতে মঙ্গলবার (৪ জুন) দুপুরে দুইজন কর্মকর্তাকে সেখানে প্রেরন করেন। ওই দুই কর্মকর্তা সরেজমিনে ঘুরে এসে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন বলে জানিয়ে আগামী ৩ দিনের মধ্যে ঘরটি সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাজিব মিনাকে বলে রিপোর্ট করেছেন নির্বাহী প্রকৌশলীর কাছে।

পাউবো নির্বাহী প্রকৌশলী বলেন, তিন দিনের মধ্যে ঘর সরিয়ে না নিলে আমরা একজন ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। সরকারি জমি নিয়ে এলাকায় অশান্তি বিরাজ করুক তা আমরা চাইনা। নির্বাহী প্রকৌশলী আরো বলেন, পাউবো’র জমিতে ব্যবসা করার সুযোগ দিয়ে আমি বা অন্য কোনো কর্মকর্তা- কর্মচারী কারোর কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহন করেন না।

উল্লেখ্য, গোপালগঞ্জ পাউবোর লোকবল সংকট ও তদারকির অভাব এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় একের পর এক সরকারের কোটি কোটি টাকা মূল্যের মূল্যবান জমি প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে বলে জানিয়েছেন সচেতন গণমাধ্যমকর্মীরা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

এ বিষয়ে সরকারকে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION