1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে সরকারি গাছ কেটে নিলেন কৃষি কর্মকর্তার অফিসের এ‍্যাকাউন্টেট আমিরুল - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

অভয়নগরে সরকারি গাছ কেটে নিলেন কৃষি কর্মকর্তার অফিসের এ‍্যাকাউন্টেট আমিরুল

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে সরকারি গাছ চুরি করে কেটে নিলেন অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে কর্মরত এ‍্যাকাউন্ট অফিসার মোঃ আমিরুল ইসলাম।

তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার তালতলা এলাকার ভূমি অফিস সংলগ্ন কৃষি বিভাগের সরকারি জমিতে থাকা সরকারি গাছ বিভিন্ন সময় চুরি করে কেটে নিয়ে যায় ওই কৃষি অফিস কর্মকর্তা আমিরুল যা এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

সরেজমিনে গেলে এলাকার একাধিক ব্যক্তি নাম পরিচয় না জানানোর শর্তে বলেন, একজন সরকারি অফিসের কর্মকর্তার এহেন চুরির সাথে জড়িত থাকা বিবেকবান মানুষ কেউ মেনে নিতে পারেনা। অনেকে ওই কৃষি অফিসের কর্মরত আমিরুলের শাস্তি দাবি করেন।

জরুরি ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করে জানিয়েছেন, একজন সরকারি চাকুরীজীবির চুরির সাথে জড়িত থাকার বিষয়ে সঠিক তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে দাবি তুলেছেন সচেতন মহল।

এবিষয়ে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে কর্মরত এ‍্যাকাউন্টস অফিসার মোঃ আমিরুল ইসলাম সরকারি গাছ বিনা অনুমতিতে কেটে নেওয়ার কথা স্বীকার করে ভুল হয়েছে বলে জানান এবং এমন অপরাধ আর কোনদিন হবেনা বলে তিনি কোন নিউজ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন বলেন, কৃষি বিভাগের সরকারি জায়গা থেকে গাছ কাটার বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই, যদি এমনটি হয়ে থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION