1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা নৌকা প্রতিক পাওয়ায় কোটালীপাড়ায় আনন্দ মিছিল - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা নৌকা প্রতিক পাওয়ায় কোটালীপাড়ায় আনন্দ মিছিল

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ জন পঠিত

শাহ আলম মিয়া কোটালীপাড়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া- টুঙ্গীপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক বরাদ্দ পাওয়ায় কোটালীপাড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম তার কার্যালয় থেকে এ প্রতিক বরাদ্দ করেন।

এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) বেলা ১১ টায় এক আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা ও প্রথম নির্বাচনী প্রচারনা সভা আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

দলটির সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্যক্রমের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি ও নির্বাচনী চিফ এজেন্ট সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, এইচ এম অহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারন সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, যুবলীগ সাধারন সম্পাদক বাবুল হাজরা, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সর্বানন্দ বৈদ্য।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাধারন সম্পাদক, ইউপি চেয়ারম্যান সদস্য ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION