1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে সরকারি জমি উদ্ধারে সার্ভেয়ার ফোরকানের নাটক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশকে কারিগরি সহায়তা দেবে আইজেএম ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক গোপালগঞ্জে ৪৫৩ আওয়ামী নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এমপি নুসরাত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার কোটালীপাড়ায় লকডাউন ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠোর অবস্থানে নেতাকর্মীরা পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের

বাকেরগঞ্জে সরকারি জমি উদ্ধারে সার্ভেয়ার ফোরকানের নাটক

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৮ জন পঠিত
বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুরে সরকারি নবাবের কাচারী বাড়ির সম্পত্তি উদ্ধারে নাটকীয়তার অভিযোগ সার্ভেয়ার ফোরকানের বিরুদ্ধে।
বিহারীপুর বোতরা বাজার ১নং খাস খতিয়ানভুক্ত সরকারী সম্পত্তি ও বাজার সংলগ্ন নবাবের কাচারী বাড়ীর সরকারী সম্পত্তি সরকারী সার্ভেয়ার কর্তৃক সীমানা নির্ধারন করিয়া উদ্ধার পূর্বক সরকারী হেফাজতে নেওয়ার জন্য গত ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় কমিশনার, বরাবর স্থানীয় ও সরকারের পক্ষে একটি লিখিত আবেদন করেন মোঃ আইয়ুব আলী খান।
উক্ত আবেদনের প্রেক্ষিতে বরিশালের বিভাগীয় কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর পত্র প্রেরণ করেন।
জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তে প্রেরণ করেন। সহকারী কমিশনার (ভূমি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সার্ভেয়ার মোঃ ফোরকান হোসেনকে দায়িত্ব দেয়। একাধিকবার ঘটনাস্থলে গিয়েও কোনো সুরাহা করেনি সার্ভেয়ার ফোরকান। উল্টো হয়রানি করছে অভিযোগকারীদের। নবাবের কাচারী বাড়ীর সম্পত্তিতে বিএনপি নেতা মোঃ শামিম মৃধা তিনটি দোকানঘর তুলে ভাড়া দিয়ে দেন। জমি মেপে সীমানা নির্ধারণ করলেও পিলার স্থাপনে দেখান নানা অজুহাত।
স্থানীয়দের ধারা চারটি পিলার ক্রয় করিয়ে তা স্থাপনে আশ্রয় নেয় নাটকীয়তার। ঘটনাস্থলে গিয়ে পিলার স্থাপন না করে চলে যান সার্ভেয়ার ফোরকান। স্থানীয়রা জানতে চাইলে বলেন, পিলার স্থাপনে বাধা দিচ্ছে দখলদাররা। তবে দখলদারদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি। বিভিন্ন মাধ্যমে জানা যায়, দখলদারের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে যাচ্ছে সার্ভেয়ার ফোরকান। এমন বর্ণনা দিয়ে বরিশাল বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরাবর স্থানীয়দের পক্ষে অভিযোগ দাখিল করেন মোঃ আইয়ুব আলী খান।
স্থানীয়রা আরো জানান, কাচারী বাড়ির জমিতে থাকা স্থানীয় আওয়ামী লীগের অফিস উচ্ছেদ করে দিলেও বহাল তবিয়তে রেখেছে অবৈধ দখলদারদের দোকানঘর।
সার্ভার ফোরকানের এমন কর্মকান্ডে হতবাক স্থানীয় আওয়ামীলীগ ও সর্বস্তরের জনগণ।
এ বিষয়ে জানতে চাইলে সার্ভেয়ার ফোরকান আর্থিক লেনদেনের বিষয়ে অস্বীকার করে বলেন, সরকারি জমি উদ্ধারপূর্বক দখলদারদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION