1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ডিবির জালে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

বাউফলে ডিবির জালে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ডিবির জালে ৮০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন-কক্সবাজার জেলার চকরিয়া থানার সিকদার পাড়া এলাকার পূর্ব বড় ভেওলা’র মৃত. ইব্রাহীমের স্ত্রী মোসাঃ হাসিনা বেগম(৫০)।
ওই একই এলাকার মোঃ আবুল কালামের ছেলে মোঃ সালাউদ্দিন (২২) এবং পটুয়াখালী জেলার গলাচিপা’র চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া ৩নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ জাফর হাওলাদার (৩৫)।
রবিবার ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার ১১নং নাজিরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড নিমদী এলাকার মোঃ হানিফ মৃধা’র (৭০) টিনসেড বসত ঘরের সামনে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসআই সঞ্জীব কুমার সরকার বলেন, আটককৃতদের কাছ থেকে মাদক কারবারি কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ও ৩ টি সিম জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, গলাচিপা’র মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে জাফর হাওলাদার ২টি মামলার এজাহার ভুক্ত আসামী।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, আটককৃতদের নামে বাউফল থানায় মাদক সংশ্লিষ্ট মামলা হয়েছে।  তাদেরকে আজ (২৬ নভেম্বর) কোর্টে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। মাদক নিমূর্লে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION