1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে চিকিৎসা নিতে গিয়ে পৌর ছাত্রদলের আহবায়কসহ গ্রেপ্তার-২ - Bangladesh Khabor
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি গোপালগঞ্জে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী মালদ্বীপে সেহরির রান্না করতে গিয়ে আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ২৪ ঘণ্টা পার হলেও নেই প্রশাসনের আইনি পদক্ষেপ বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের

বাউফলে চিকিৎসা নিতে গিয়ে পৌর ছাত্রদলের আহবায়কসহ গ্রেপ্তার-২

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় চিকিৎসা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বাউফল পৌর ছাত্রদলের আহবায়ক মো.আব্দুল্লাহ আল ফাহাদ (৩০) ও কেশবপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ হোসেন (২৮)।
নাশকতার অভিযোগে বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফাহাদকে ও বিলবিলাস বাজার থেকে পারভেজকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাদেরকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বুধবার বিকেলে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে কিডনী রোগে আক্তান্ত কেশবপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো.পারভেজ হোসেন হোমিও ডাক্তার দেখাতে বিলবিলাস বাজারে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম আরিচুল হক বলেন, নাশকতা কর্মকান্ড করার অভিযোগে ফাহাদ ও পারভেজ নামে দুইজনকে আটক করা হয়েছে। পরে দ্রুতবিচার আইন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ (বৃহস্পতিবার) সকালে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION