1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে ৩ পদের বিপরীতে ২০ লাখ টাকা ঘুষ লেনদেন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাকেরগঞ্জে ৩ পদের বিপরীতে ২০ লাখ টাকা ঘুষ লেনদেন

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২২৩ জন পঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জে ৩ পদের বিপরীতে ২০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠছে মাদ্রসা কতৃপক্ষের বিরেুদ্ধে। উপজেলার বিরংগল দারুচ্ছুন্নাৎ মাদ্রসায় এ ঘটনা ঘটে। পদ গুলো হল- সহকারী সুপার, নিরাপত্তাকর্মী ও আয়া।

শনিবার গোপনে পছন্দের প্রার্থীদের নিয়ে মাদ্রসায় নিয়োগ পরীক্ষার আয়োজন করে ৩ পদে ২০ লাখ টাকার বিনিময় নিয়োগ দেয় কতৃপক্ষ।
এ ঘটনা জানাজানি হলে অনেক আগ্রহী প্রর্থীরা মাদ্রসায় জড় হলেও তাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাম না প্রকাশের শর্তে একাধিক আগ্রহী প্রার্থী জানান, মাদ্রসার সুপার আব্দুস শাকুর ও মাদ্রাসার সভাপতি বশির উদ্দিন শিকদার টাকার বিনিময় তাদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে গোপনে পরীক্ষার আয়োজন করেন। এ ঘটনায় তার ২০ লাখ টাকার ঘুষ বাণিজ্য করেন তারা।
জানতে চাইলে আমিরুল ইসলাম জসিম নামের এক এলাকাবাসী জানান, এর আগেও দুই দুবার পরীক্ষা স্থাগিত হয়েছে ঘুষের অভিযোগে। এ ঘটনায় আদালতে মামলা চলে। তার পরেও তারা কি ভাবে পরীক্ষার আয়োজন করেন আমার জানা নেই। সকল আগ্রহী প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করার কথা আদালত অবগত করার পরেও এ আয়োজন আদালত অবমাননার সমান। আমরা এ নিয়োগের বিরুদ্ধে আবারো আদালতে যাব।
আবু তোহা জানান, আমার আপর ছোট ভাই নিরাপত্তাকর্মীর জন্য আগ্রহী প্রার্থী থাকলেও আমার ভাইকে পরীক্ষা অংশগ্রন করতে দেয়নি। এমনকি আমরা জানতেই পারিনি কবে পরীক্ষা হবে। হটাৎ আজ (শনিবার) সকালে দেখি মাদ্রাসায় পরীক্ষা চলে। এ গোপন পরীক্ষা আমরা মানিনা। আবার সকল আগ্রহী প্রার্থীদের নিয়ে পরীক্ষা নেওয়ার দাবী জানাই।
যদিও অভিযোগের বিষয়ে মাদ্রসার সভাপতি বশির উদ্দিন শিকাদার সাংবাদিকদের জানান, নিয়ম মেনে দেশের সর্বাধিক জনপ্রিয় দুটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রতিটি পদের বিপরীতে ৬/৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছেন। এখন ইচ্ছে করে যদি কেউ পরীক্ষার জন্য আবেদন না করে এর জন্য কে দায়ী থাকবে?
নিয়োগের বিষয়ে জানতে চাইলে ডিজির প্রতিনিধি আবুল বাসার জানান, নিয়মানুযায়ী পরীক্ষা না হলে পরেও নিয়োগ পরীক্ষা বাতিল করা সম্ভব। আমার জানা মতে এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION