1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধা রেলস্টেশন পরিষ্কারে একদল তরুণ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস পোড়ানোর হুমকি দিয়ে কপাল পুড়ল ছাত্রদল নেতার এমপির ছেলে-স্ত্রী-ভাগনেকে সারের ডিলারশিপ, সংসদে অভিযোগ হাসনাতের কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়, ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগের অভিযোগ মিথ্যা: চিফ হুইপ ঘুসের বৈধতার তুলনা অপপ্রচার, বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছে কি না কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা বাউফলে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক মোশাররফকে ঘর দিলেন এমপি ড. মাসুদ সারাদেশে হামলা, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গাইবান্ধা রেলস্টেশন পরিষ্কারে একদল তরুণ

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩৬৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : পরিষ্কার-পরিচ্ছন্ন গাইবান্ধা গড়ার লক্ষে একদল তরুণ-তরুণী পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন গাইবান্ধা রেলওয়ে স্টেশন।
স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশন শুক্রবার (১৭নভেম্বর) সকালে তাদের নিজস্ব ভলেন্টিয়ার দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় সংগঠনের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী একত্র হয়ে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন ও অন্যান্য বর্জ্য পদার্থগুলো পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেছেন এবং আশেপাশের লোকজনদের যথাস্থানে ময়লা ফেলতে সচেতন করেছেন।
পরিচ্ছন্ন কাজ শেষে ডাস্টবিন ছাড়া (নির্দিষ্ট স্থান) কোথাও ময়লা না ফেলতে মানুষকে উদ্বুদ্ধ করেন তারা । সবার সম্মিলিত চেষ্টায় পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে উঠুক গাইবান্ধা তথা দেশ এমনটাই প্রত্যাশা তাদের।
পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন জিহাদ আকন্দ, আশফিকা জাহান আফি, এস এম মামুন, ফয়সাল, নাইমুর রহমান, মুহাম্মদ আকুল, রেজোয়ান সরকার, নাইম সরকার, তাওহীদ হাসান, মোহাম্মদ শিমুল, খায়রুল ইসলামসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION