1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, কঠোর অবস্থানে পুলিশ - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, কঠোর অবস্থানে পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ জন পঠিত
মোঃ সবুজ মিয়া, বগুড়া : বিএনপি ও জামায়েতের ডাকা তিনদিন ব্যাপী সর্বাত্মক অবরোধকে ঘিরে যেকোন ধরণের নাশকতা ঠেকাতে বগুড়ায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, ‘যেকোন ধরণের নাশকতা ও সহিংসা প্রতিরোধ করতে বগুড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে তিন প্লাটুন সব সময় মাঠে কাজ করবে এবং বাকি এক প্লাটুন রিজার্ভে থাকবে।’

তিনি আরও বলেন, ‘ ১২টি উপজেলায় ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং টহল টিমে আরও দুইজন  ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এদিকে, বিএনপি জামাতের ডাকা সর্বাত্মক অবরোধকে ঘিরে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন বলেন, ‘শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশাপাশি হাইওয়েতেও পুলিশ মোতায়েন থাকবে। যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা মোকাবিলা করতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।’

পুলিশের পাশাপাশি র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করবে বলে জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন। তিনি বলেন, ‘র‍্যাবের দুইটি টহল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION