1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়ীতে দুধর্ষ চুরি - Bangladesh Khabor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে’ দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের নিরাপত্তায় পুলিশ কাজ করছে : আইজিপি বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এমপি হানজালার ‘এই সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে’ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম পুরোহিত ও যাজকরা : প্রধানমন্ত্রী ‘জ্বালানি তেল রেশনিংয়ের সীমা আর থাকছে না’ বাউফলে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালিত গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি জিলানীর পক্ষ থেকে গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুজ্জামান পিনুর শুভেচ্ছা ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়ীতে দুধর্ষ চুরি

  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউপি জামিলা গ্রামের জাকির হোসেন খান নামক এক ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার রাতে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, ব্যবসায়ীক কাজে পরিবার নিয়ে ঢাকায় থাকার সুবাদে ঐ ব্যবসায়ীর ঘরে তার বোন পরিবার নিয়ে বসবাস করে আসছে। ঘটনার রাতে ঘর ফাকা থাকায় মূল দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারী, শোকেজ, সিন্দুক ভাংচুর করে নগদ অর্থ, স্বর্ণালংকার, এলইডি টিভি, ওভেন, আয়রন সহ লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় চোরেরা। সকালে কাজের লোক এসে ঘটনা বুঝতে পেরে সকলকে জানায়।

ভুক্তভোগি জাকির হোসেন খান সাংবাদিকদের বলেন- আমি ঢাকায় থাকি, ঘরে আমার বোন থাকে, সে বেড়াতে গিয়েছিল, চোরেরা সোয়া চার ভরি স্বর্ণ, ৬০হাজার টাকা, টিভি সহ ৫/৬ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে, এই চোর সনাক্ত করে দ্রæত আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাই আমি প্রশাসনের কাছে।

ইউপি সদস্য জাকারিয়া শেখ, সরাফত খান, কাওছার খান, বাচ্চু হাওলাদার, আজমল খান সহ একাধিক এলাকাবাসী জানান- আমাদের এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটে, প্রশাসনকে জানানো হয়, পুলিশী তৎপরতা কঠোর হলে গ্রামের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

এ ঘটনায় ভুক্তভোগি জাকির হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION