1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক  দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন   - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

কোটালীপাড়ায় আন্তর্জাতিক  দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন  

  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৬৩ জন পঠিত
কোটালীপাড়া প্রতিনিধি : ”অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ এর উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে নানা আয়োজনের মধ্য দিয়ে উক্ত রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ফেরদৌস ওয়াহীদের সভাপতিত্বে  উক্ত র‍্যালী ও আলোচনা সভায় কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা পিআইও কর্মকর্তা রাশিদুর রহমান বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, কোটালীপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মকর্তা সিরাজুল ইসলাম, বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কোটালীপাড়া ফায়ার সার্ভিস  সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে  একটি চৌকস দল আগুন নিয়ন্ত্রন ও নির্বাপনের বিভিন্ন কলাকৌশল এর মহড়া উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION