1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় যৌতুকের দাবিতে গৃহবধু নির্যাতন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

কোটালীপাড়ায় যৌতুকের দাবিতে গৃহবধু নির্যাতন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২১২ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের দাবিতে মাহিনুর বেগম (৩০) নামক এক গৃহ বধুর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে শ্বশুর বাড়ীর লোক জন।

সে উপজেলার কাঠিগাও গ্রামের আরিফুল মুন্সির স্ত্রী। গত কাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভুক্তভোগী গৃহবধুর ছয় বছর পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয় আরিফুলের সাথে।

বিয়ের পর থেকে শ্বশুর বাড়ীর লোক জন যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলো ঐ গৃহবধু কে। ঘটনার দিন বাবার বাড়ী থেকে যৌতুক এনে দিতে অপারগতা জানালে স্বামী, শ্বাশুড়ী, ভাসুর, দেবর সংঘবদ্ধ ভাবে বেধড়ক মারপিটে আহত করে মাহিনুর কে।

খবর পেয়ে বাবার বাড়ীর লোকজন চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে আহত কে।

ভুক্তভোগী মাহিনুর বেগম সাংবাদিকদের বলেন- বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিয়ে আসছে শ্বশুর বাড়ী থেকে, এখন ২ লক্ষ টাকা চায়, এনে দিতে চাইনি বলে স্বামী আরিফুল, ভাসুর রবিউল, দেবর সাইফুল, জাহিদুল, শ্বাশুড়ী করুনা বেগম একত্রিত হয়ে ভাত খেতে বসা অবস্থায় আমাকে মারপিট করে, আগেও একাধিক বার মেরেছে, আমি এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাই।

এ ব্যাপারে আরিফুল মুন্সির বাড়ী গিয়ে তাকে না পেলেও মা করুনা বেগম ও ভাবি লিপি বেগম জানান- জাহিদুল মুন্সি একাই মেরেছে, অন্য কেহ মারেনি। এ ঘটনায় মাইনুল ইসলাম বাদি হয়ে পাঁচ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION