1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থী অপহরণ থানায় অভিযোগ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

কোটালীপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থী অপহরণ থানায় অভিযোগ

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বর্না আক্তার (১৩) নামক হিরণ আদর্শ মহিলা মাদ্রাসার এক শিক্ষার্থীকে অপহরণ করেছে, প্রতিবেশী লায়েক শেখের মাদকসেবী ছেলে সাকিব শেখ (১৬)।

অপহৃত শিক্ষার্থী উপজেলার চিতশী গ্রামের গাউস গাজী এর মেয়ে। গত রবিবার সকালে এ ঘটনা ঘটে।

সরজমিনে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার পর আর বাড়ী ফেরেনি উক্ত শিক্ষার্থী। অনেক খোজা খুজির পর বাড়ীর পাশের সহপাঠি এর কাছে ঘটনা শুনে অপহরনের বিষয়টি বুঝতে পারে অভিভাবকরা।

অপহৃত শিক্ষার্থীর পিতা গাউস গাজী সাংবাদিকদের বলেন, আমার মেয়ে নাবালিকা, সাকিব প্রায়ই তাকে উত্যক্ত করতো, বাধা দিয়েও সমাধান পাইনি, শাকিল গাজীর সহযোগীতায় আমার মেয়েকে নিয়ে গেছে, অপহরনের ঘটনা বলতে গেলে লাভলু, বাবলু, সবুজ আমাদের সাথে খারাপ আচরণ করে, আমি আমার কলিজার টুকরা মেয়েকে ফেরৎ চাই।

রশিদ গাজী জানান, আমি গোপালগঞ্জ যাওয়ার পথে মাঝবাড়ী স্ট্যান্ডে স্বর্না, সাকিব ও শাকিল কে দেখেছি, পরে শুনি মেয়েটাকে নিয়ে পালিয়েছে সাকিব।

এ ব্যাপারে অভিযুক্ত সাকিব শেখের বাড়ীতে গিয়ে তাকে না পেলেও পিতা লায়েক শেখ বলেন, আমরা ছেলে ও মেয়েকে খুজে বের করার চেষ্টা চালাচ্ছি।

এ ঘটনায় ভুক্তভোগী গাউস গাজী বাদী হয়ে- পনির শেখ, সাকিব শেখ, শাকিল গাজী সহ তিন জনকে বিবাদি করে কোটালীপাড়া থানায় একটি অপহরনের অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার এ এস আই হাসমত উল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION