1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

জয়পুরহাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে বুদলা ওড়াও নামে  এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা।
বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুড়িয়া এলাকার একটি  সবজি ক্ষেত থেকে তার মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ খবর নিশ্চিত করেছেন।
নিহত বুদলা উড়াও জয়পুরহাট পৌর শহরের  চকগোপাল আধিবাসী মহল্লার অর্জন উড়াও এর ছেলে।

ডিবি (ওসি) শাহেদ আল মামুন  জানান, গতকাল মঙ্গলবার বিকালে  অটোরিকশা নিয়ে বের হন বুদলা উড়াও । রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে বুধবার সকালে চকশ্যাম -ঘাসুড়িয়া  সড়কের  সবজিক্ষেতে একটি  মরদেহ  দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

জয়পুরহাট জেলা গয়েন্দার শাখার ডিবির (ওসি )সাহেদ আল মামুন বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই খুন হয়েছে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব আসামীদের আটক করতে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি।’

তিনি আরো জানান ,শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এ হত্যার বিষয়ে কিছু তথ্য মিলেছে, তদন্ত সাপেক্ষে খুব দ্রুত ‌দোষীদের চিহ্নিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION