1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ভৈরব সেতু থেকে শংকরপাশা ফেরিঘাট পর্যন্ত রাস্তায় চলাচলে চরম দূর্ভোগ - Bangladesh Khabor
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মে মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী যদি নির্বাচন হতে না দেয়, সে জন্য জুলাই সনদে সই করেছি: সালাহউদ্দিন জয়পুরহাটে বিস্ফোরক-হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা আড়াইহাজারে খাল খনন কর্মসুচি এর শুভ উদ্বোধন

অভয়নগরে ভৈরব সেতু থেকে শংকরপাশা ফেরিঘাট পর্যন্ত রাস্তায় চলাচলে চরম দূর্ভোগ

  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৩ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুরের ভৈরব সেতু থেকে শংকরপাশা ফেরিঘাট পর্যন্ত রাস্তাটি মানুষের চলাচলে চরম দূর্ভোগে পরিনত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, জনবহুল চলাচলের রাস্তাটি ভারি ভারি যানবাহন চলাচলের কারণে ভেঙে খানাখন্দে ভরপুর, প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। ফলে, সাধারণ মানুষের বোবা কান্নার শেষ নেই।
স্থানীয়রা জানান, দেড়টন ধারণ ক্ষমতার রাস্তাটিতে প্রতিদিন ১০চাকা বিশিষ্ট ৫০টনের উপরে ভারি ট্রাক চলাচলের কারণে রাস্তাটির বেহালদশা হয়ে পড়েছে। সরকারিভাবে কোন বাধ্যবাধকতা না থাকায় কিছু মুনাফা লোভী কয়লা ব্যবসায়ীদের কারণে আজ সুন্দর পরিবেশের রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরব ভূমিকার কারণে এলাকাবাসী আজ নাজেহাল হয়ে পড়েছে।
অনুসন্ধানে জানা গেছে, ভৈরব উত্তর জনপদে ভৈরব সেতু থেকে কোলঘেষে নদের পাড়ে নওয়াপাড়া বাজারে ব্যবসায়ীরা গড়ে তুলেছেন অসংখ্য কয়লা-সার, বালুর ড্যাম্প যে কারণে  স্বল্প ধারণ ক্ষমতা রাস্তাটি খানাখন্দে ভরপুর হয়ে সাধারণ মানুষের চলাচলে চরম দূর্ভোগে পরিনত হয়েছে।
জরুরিভাবে ওই রাস্তাটি সংস্কারসহ ভারিভারি যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তুলেছেন সচেতন মহল।
এবিষয়ে ৫নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দীন জানান, বিষয়টি খুবই দুঃখজনক, ঘটনা সত্যি, রাস্তাটিতে চলাচলে মানুষের যে দূরবস্থা তা মেনে নেওয়া যায়না, এব্যাপারে সরকারি ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া উচিৎ।
অভয়নগর উপজেলা প্রকৌশলী জনাব ইয়াফি জানান, আমরা ইতিমধ্যে ওই রাস্তাটি সংস্কার করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম, পাশ হয়ে গেছে, দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION