1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ

  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৮ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার কালীগঞ্জ বাজার সংলগ্ন খালে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ বাজার থেকে বুরুয়া ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালে চলে এ নৌকা বাইচ। নৌকা বাইচ প্রতিযোগীতা দেখার জন্য সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার দর্শনার্থীরা খালের দু পাড়ে ভিড় জমাতে থাকে।

বাইচে অংশ গ্রহন করা নৌকা গুলোর মধ্যে- বাছাড়ী, জয় নাগরী, কোষা, টালী ও ছান্দি নৌকা উল্লেখযোগ্য।

কোটালীপাড়া, গোপালগঞ্জ, মাদারীপুর, উজিরপুর, নাজিরপুর, আগৈলঝাড়া সহ বিভিন্ন এলাকা থেকে নৌকা আসে বাইচ প্রতিযোগীতায় অংশ গ্রহন করার জন্য। প্রায় তিন ঘন্টা ব্যাপি চলে এ বাইচের প্রতিযোগীতা। এ সময় টিকারা, কারা ও কাশীর বাদ্যে যেনো মুখরিত হয়ে ওঠে প্রতিটি হৃদয়। মাঝি মাল্লাদের সু-মধুর কন্ঠে জারী, সারি ও ভাটিয়ালী গান কেড়ে নেয় দর্শনার্থীদের প্রাণ। নৌকা বাইচ উপলক্ষে খালের দু পাড়ে বসে মেলা। মনোহরী, চানাচুর, খেলনা, নাগোরদোলা, ছবি ও কাশা পিতল সহ ইত্যাদির পসরা সাজিয়ে বসে বিক্রেতাগণ। সব মিলিয়ে এ নৌকা বাইচ যেনো পরিনত হয় উচ্ছাসিত বাঙ্গালীর মিলন মেলায়।

নৌকা বাইচ দেখতে আশা দর্শনার্থীরা এই প্রতিবেদক কে জানান- আমাদের এলাকায় নৌকা বাইচ প্রায় আড়াইশ বছরের বেশী দিন যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে, বাইচ দেখে অনেক আনন্দ উপভোগ করেছি, অন্যান্য বছরের ন্যায় এ বছর বাইচে বেশী নৌকা অংশ গ্রহন করেছে, যে কারনে বেশী আনন্দ উপভোগ করেছি সবাই মিলে।

কলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ বিজন বিশ্বাস বলেন- কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জের নৌকা বাইচ এখনো বর্নিল, এ অঞ্চলে বিশ্বাকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচের মধ্য দিয়ে মৌসুমের বাইচের সূচনা হয়, এ বাইচের কেহ আয়োজন করে না, মনের খোরাক যোগাতে স্থানীয়রা নৌকা বাইচ আয়োজন করে থাকেন, বিশ্বকর্মা ও লক্ষ্মী পূজা উপলক্ষে কালীগঞ্জ সহ কোটালীপাড়ার বিভিন্ন স্থানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION