1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ইজ্জ্বত বাচাতে বিষ পানে গৃহবধুর আত্মহত্যা - Bangladesh Khabor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মোটরসাইকেলসহ মালামাল লুটের অভিযোগ বাউফলে ৬০টি গভীর নলকূপ বিতরণ করলেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে জামায়াত কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ মিছিল কোটালীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ : ৩৩ দিন পর আসামি বাবু গ্রেফতার বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল পর্যটন নিয়ে কনটেন্ট তৈরি করে সম্মাননা পেলেন ইমরুল কাওসার ইমন মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কোটালীপাড়ার কুশলায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদের লক্ষ্য শিক্ষার উন্নয়ন ও মাদকমুক্ত ইউনিয়ন গড়া

কোটালীপাড়ায় ইজ্জ্বত বাচাতে বিষ পানে গৃহবধুর আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১১ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নারায়নখানা দয়াল হালদার আদর্শ বিদ্যাপিঠ এর দপ্তরী মিন্টু রঞ্জন বৈরাগী (৪০) ও তার সহোদর রাম কৃষ্ণ বৈরাগী (৪৫) এর হাত থেকে নিজের ইজ্জ্বত বাচাতে বিষপানে আত্মহত্যা করেছেন দুই সন্তানের জননী রিংকু বৈরাগী (৩০) নামক এক গৃহবধু।

নিহত গৃহবধু উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা গ্রামের বিধান হালদারের স্ত্রী।

গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে।

সরজমিনে জানা যায়, আপন ভাই সঞ্জিৎ হালদারের সাথে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মিন্টু ও রাম কৌশলে রাত বিরাত জাতায়াত করতো নিহত ঐ গৃহবধুর স্বামী বিধান হালদারের বাড়ীতে। ঘটনার আগে রাতের আধারে ঘরে ঢুকে স্ত্রীর শ্লীলতা হানির চেষ্টা চালিয়ে স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ে মিন্টু। মিন্টু বৈরাগী কিছুদিন পূর্বে নারী ঘটিত কারনে ধরা খেয়ে টাকার বিনিময়ে রফাদফা করে বলে জানায় এলাকাবাসী।

নারী কেলেঙ্কারীতে অভিযুক্ত মিন্টু রঞ্জন বৈরাগী বলেন- আমি রিংকুর সন্তানদের প্রাইভেট পড়ানোর জন্য তার বাড়ীতে যাতায়াত করতাম।

নির্ঝর হালদার জানান- আমরা রামকে রিংকুর ঘরে দেখেছি, তখন বাড়ীতে কেহ ছিলো না।

বিধান হালদার সাংবাদিকদের বলেন- রাতে মশারীর ভিতর ঘুমন্ত অবস্থায় মিন্টু আমার স্ত্রীর শ্লীলতা হানির চেষ্টা চালালে হাতেনাতে ধরে জুতা পেটা করি, সেই থেকে আমার স্ত্রী এ জীবন রাখবোনা বলে আহাজারী করতো, আমি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই, মামলা চালিয়ে যাবো।

এ ব্যাপারে দায়াল হালদার আদর্শ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক রমনী মোহন রায় জানান- মিন্টুর বিরুদ্ধে অনৈতিক কর্মের অভিযোগ পেলে তাকে বরখাস্ত করা হবে।

এ ঘটনায় নিহত গৃহবধুর পিতা রাম চন্দ্র ঘরামী বাদী হয়ে- মিন্টু রঞ্জন বৈরাগী, রাম কৃষ্ণ বৈরাগী, সঞ্জিৎ হালদার সহ পাঁচ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- অভিযোগ পেয়েছি ময়না তদন্ত রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION