1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভাগ্নের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী আড়াইহাজারে কবি নজরুল এন্ড কলেজের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন আড়াইহাজারে পৌরসভায় গাড়ি বহরে শোডাউন বের করেন মেয়ের পদপ্রার্থী ইউসুফ আলী ভুইঁয়া আমি চাইব না বাংলাদেশে আর গুম হোক: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর জয়পুরহাটে বিএনপি নেতা ছুরিকাঘাতের দায়ে প্রধান শিক্ষক গ্রেপ্তার  গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন সোনারগাঁয়ে ১৬শত অবৈধ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড  কোটালীপাড়ায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান

ভাগ্নের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯৭ জন পঠিত
 লালমনিরহাট থেকে মো.হাসমত উল্ল্যাহ,
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গড্ডিমারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বুড়িমারী স্থলবন্দরে খন্দকার হোটেলের মালিক আক্তার হোসেন খন্দকার,নিজের ভাগ্নের স্ত্রী কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে আক্তার খন্দকার ও আতিয়ার রহমানকে জেলহাজতে প্রেরণ করেন পাটগ্রাম থানা পুলিশ। এর আগে রোববার রাতে বুড়িমারী স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।আক্তার খন্দকার উপজেলার মধ্য গড্ডিমারী (মিলনবাজার) এলাকার নেহার উদ্দিনের ছেলে। আতিয়ার রহমান ওই এলাকার নুর হোসেন ওরফে দুলাল মিয়ার ছেলে।এদিকে আক্তার খন্দকার সামনে গড্ডিমারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাঠে প্রচার প্রচারণা করছে ।

জানা যায়, বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন খন্দকার হোটেলের ম্যানেজার আতিয়ার রহমানের পরিবারসহ মালিক আক্তার খন্দকার। একই বাসায় থাকার সুযোগে মালিক প্রায় রাতে তার ভাগ্নের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য হুমকি দেয়। এমনিভাবে ৮ সেপ্টেম্বর রাতে আক্তার খন্দকার তার ভাগ্নের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে । বিষয়টি তার স্বামীকে জানান। মহিলার স্বামী বিষয়টি কিছুতেই বিশ্বাস না করে উল্টো তাকে সাবধান করে দেয়।

পরে কোন কূলকিনারা না পেয়ে আর্জিনা বেগম, ১৩ সেপ্টেম্বর রবিবার বিকালে হোটেলের সামনে গিয়ে আক্তার খন্দকারকে আটক করে তাকে বিয়ে করার জন্য চিল্লাচিল্লি করতে থাকেন। এসময় স্বামী আতিয়ার রহমান আক্তার খন্দকারের পক্ষ নিয়ে কথা বললে ঝামেলা আরও বাড়তে থাকে। এসময় শতশত  উপস্থিত জনতা আক্তার খন্দকার ও আতিয়ার রহমানকে আটক করে বুড়িমারী ইউনিয়ন পরিষদে জমা দেন। চেয়ারম্যান শাহনেওয়াজ নিশাদ ঘটনা বেগতিক দেখে পাটগ্রাম থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে আক্তার খন্দকার ও আতিয়ার রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।পরে রাতেই ধর্ষিতা বাদী হয়ে মামা আক্তার খন্দকার ও তার স্বামী আতিয়ার রহমানকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এবিষয়ে জানার জন্য বুড়িমারী ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ নিশাদ বলেন, শতশত জনতা আক্তার খন্দকার ও আতিয়ার রহমানকে ইউনিয়ন পরিষদে জমা দিয়ে বিষয়টি আমাকে জানায়। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়। পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্তার হোসেন খন্দকার ও আতিয়ার রহমানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION