1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় গবাদি প্রাণির স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা, মৎস্য প্রকল্প ও পল্লী ডেইরী ফার্মের উদ্বোধন  - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

গাইবান্ধায় গবাদি প্রাণির স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা, মৎস্য প্রকল্প ও পল্লী ডেইরী ফার্মের উদ্বোধন 

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৪০২ জন পঠিত

ওবায়দুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় গবাদি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা, কিবরিয়া পেট্রোল পাম্প বালাসী, সোনালী মৎস্য প্রকল্প ও পল্লী ডেইরী ফার্ম-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে বিকশিত পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে গাইবান্ধার পুরাতন টিএন্ডটি অফিস চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

বিকশিত পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রুহুল আমিন খন্দকার পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরমেয়র মতলুবর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. মাসুদার রহমান সরকার, জেলা সমাজ সেবা‘র উপ-পরিচালক মো. ফজলুল হক সাংবাদিক আবেদুর রহমান স্বপনসহ অন্যরা।

প্রধান অতিথি হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, বিকশিত পল্লী উন্নয়ন সংস্থা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকারি কার্যক্রমের সাথে মিল রেখে কাজ করায় অনেক এগিয়ে যাবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ এখন এগিয়ে গেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের সূচনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION