1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে চিহ্নিত ২জন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

অভয়নগরে চিহ্নিত ২জন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার

  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩২৩ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে চিহ্নিত মাদক বয়বসায়ী ২জন কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার নওয়াপাড়া বউবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলী (৩২), ও একই দিনে রাত সাড়ে ৯টায় সাজু মোল্লা (২৮) কে আটক করে থানার পুলিশ।
আটককৃত মোহাম্মাদ আলী উপজেলার বুইকরা  ড্রাইভারপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে ও সাজু মোল্লা একই এলাকার মোঃ মহাসিন মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুজ্জামান ও এসআই শহিদুল ইসলাম ও এএসআই নিয়ামুলের নেতৃত্বে নওয়াপাড়া বউ বাজার এলাকা থেকে পৃথক অভিযানে ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃত মোহাম্মাদ আলীর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও আটক সাজুর দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, মোহাম্মাদ আলীর বিরুদ্ধে মাদক মামলাসহ মোট ১৪ টি ও সাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পৃথক অভিযানে ২ জনের কাছ থেকে ৩৬ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২০২২ সালের ২ সেপ্টেম্বর  ৪,৫,৬ নং ওয়ার্ডের ২নং বিট পুলিশিং এর এক সভায় তৎকালীন অভয়নগর  থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এ কে এম শামীম হাসান বিট অফিসার এস আই মোঃ শাহ-আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করে মুচলেকা দেয় এলাকার ৬ মাদক ব্যবসায়ী। এদের মধ্যে মোহাম্মদ আলী ও সাজু শেখ অন্যতম ছিলো।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ও সাজুকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION