1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

ফকিরহাটে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৮৩ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকাল ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদণি করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মুস্তাহিদ সুজা, সুবির কুমার মিত্র, সৈয়দ আলতাফ হোসেন টিপু, সমারেশ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, মো. কাওসার আলী  আলী ফকির, এ্যাড. হিটলার গোলাদর, সাংগঠনিক সম্পাদক পদে তপন কুমার দেবনাথ (ভজন) ও আসলাম আলী, দপ্তর সম্পাদক নির্মল দাস, সহ-দপ্তর সম্পাদক আহসান টিটু, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ফকির, আমিনুর রশীদ মুক্তি, মোড়ল জাহিদুল ইসলাম, এমডি সেলিম রেজা, মো. ফারুকুল ইসলাম প্রমূখ।

এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক, শ্রমিক লীগের আহবায়ক, মৎস্যজীবি লীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক, ছাত্রলীগের আহবায়ক সহ উপজেলার ৮ ইউনিয়ন থেকে বিপুল নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION