1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জেলা পেরিয়ে এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন হাবিব - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েল গ্রেপ্তার  কোটালীপাড়ায় ফের বহিষ্কার হলেন বিতর্কীত যুবদল নেতা সুজন মোল্লা বিপিএম-সেবা পদক পেলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা পেরিয়ে এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন হাবিব

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৪২২ জন পঠিত

কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার মোহসেনুদ্দিন নূরিয়া ফাজিল মাদ্রাসার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক আহসান হাবিব।

তিনি উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের বীর মুক্তিযাদ্ধা মোঃ চাঁন মিয়ার জেষ্ঠ পূত্র।

সোমবার বেলা এগারোটার দিকে বিভাগীয় কমিশনার বরিশাল ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির আহবায়ক মোঃ আমিন উল আহসান এবং পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ২০২৩ নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে মুহাম্মদ আহসান হাবিব বলেন, এ সফলতা আমার একার নয়। এ সফলতা আমার পরিবারের ও মোহসেনুদ্দিন নূরিয়া ফাজিল মাদ্রাসার।

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত। আমি সব সময় চেয়েছি শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধিতে সবসময় সচেষ্ট ছিলাম এবং আছি। শিক্ষকতা পেশায় এমন সফলতা আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্রমান্বয়ে আরো উজ্জ্বল হয়ে উঠেছে।তার এ সফলতার জন্য পরিবারের পাশাপাশি সকল শুভাকাঙ্ক্ষী যারা সব সময় তাকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, কাজে সহযোগিতা করেছেন এবং প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

আহসান হাবিব বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তার প্রতিষ্ঠানের গর্ভানিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION