1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিক নাদিম হত্যা, গাইবান্ধায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ - Bangladesh Khabor
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সাংবাদিক নাদিম হত্যা, গাইবান্ধায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ

  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৫৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ কর্মসুচী পালন করা হয়েছে।
রোববার (১৮ জুন) দুপুরে প্রেসক্লাব গাইবান্ধার উদ্যোগে জেলা শহরের ডিবি রোডের নাট্য সংস্থার সামনে এ কর্মসুচী পালন করা হয়।
এছাড়াও কর্মসূচীতে গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক রিপন আকন্দ ও রবিন সেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রেসক্লাব গাইবান্ধা নেতৃবৃন্দের সাথে সদর থানা পুলিশের অসৌজন্যমূলক আচরনের প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ কর্মসুচীতে প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন ও সাধারন সম্পাদক জাভেদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা গণমাধ্যমের জন্য হুমকী। অচিরেই সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সারাদেশে সাংবাদিকদেও নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION