1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে ভষ্মিভূত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

পাঁচবিবিতে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে ভষ্মিভূত

  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৮৮ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে  আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরে আগুন লেগে ঘরের আসবাবপত্রসহ  প্রায় ১২লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে।
রোববার সকাল পৌনে ৮টায় উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়াকেশবপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পে (গুচ্ছ গ্রাম) এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল পৌনে ৮ টার দিকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে এক নিমিষে ১০টি  ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানা যাবে ।
তারা জানান নিজের পরিধানের কাপড় ছাড়া ঘর থেকে কোন কিছুই বের করতে পারেননি। এতে  ঐ পরিবারগুলোর প্রায় ১২লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছারখার হয়ে যায়।

এ ঘটনার সংবাদ পেয়ে তৎক্ষনাৎ জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন ও স্থানীয় আওয়ামীগ নেতা সামছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পরিবাদের মাঝে টিন, নগদ টাকাসহ খাদ্যসামগ্রী দেওয়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION