1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে প্রভাবশালী চোর সিন্ডিকেটের দৌরাত্মে ব্যবসায়ী মহলে আতংক - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

অভয়নগরে প্রভাবশালী চোর সিন্ডিকেটের দৌরাত্মে ব্যবসায়ী মহলে আতংক

  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৩৬ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বাণিজ্য নগর খ্যাত নওয়াপাড়ায় প্রভাবশালী একাধিক চোর সিন্ডিকেটের দৌরাত্মে ব্যবসায়ী মহল আতংকে রয়েছে।
জানা গেছে, গত বেশকিছু দিন ধরে সার, কয়লা চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে।
ফলে ব্যবসায়ী মহল চিন্তিত হয়ে পড়েছে। তথ্য অনুসন্ধানে জানা গেছে, শিল্প বাণিজ্য নগর নওয়াপাড়ার বিভিন্ন ব্যবসায়ীরা কয়লা, সার, ভুট্টা, গমসহ বিভিন্ন মালামাল বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে, সে সব মালামাল বিভিন্ন ঘাট ও গোডাউনে মজুদ রেখে বিক্রি করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। ফলে এই অঞ্চলে হাজার হাজার মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে।
এই ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্থ করতে একশ্রেণীর অসাধু চোর সিন্ডিকেট বিভিন্ন ঘাট গোডাউন থেকে মালামাল চুরির সাথে জড়িয়ে পড়েছে। ফলে ব্যবসায়ীরা রয়েছে চরম আতংকে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ব্যাংক থেকে ঋন নিয়ে ব্যবসা করি আর রাতের আধারে চুরি হয়ে গেলে আমাদের ব্যবসা করা দায় হয়ে পড়বে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ঐ সব চোর সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গভীর রাতে বিভিন্ন ঘাট ও গোডাউনে চুরি করে থাকে। তাদের সাথে জড়িয়ে পড়ছে বিভিন্ন জাহাজ কার্গোর মাস্টারসহ কর্মচারিরা।
আরও জানা গেছে, ঐ সব চোর সিন্ডিকেটের রয়েছে রাজনৈতিক ও স্থানীয় কিছু অসাধু বড় ভাইদের ছত্রছায়ায় চোর সিন্ডিকেট নির্ভয়ে চুরি সংগঠিত করে থাকে। অন্যদিকে ঐ সব চোর সিন্ডিকেটের সদস্যদের মধ্যে দু’একজন আইনের আওতায় আসলেও আসল রাঘববোয়ালরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।  ঐ সকল চোর সিন্ডিকেটের সাথে কিছু অসাধু ব্যবসায়ীরাও জড়িত রয়েছে যারা ভূঁইফোড় আকারে নওয়াপাড়া বাজারে ঘরভাড়া নিয়ে বিভিন্ন নামে সাইনবোর্ড টানিয়ে মালামাল চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। ফলে মুলধারার আমদানিকারক ব্যবসায়ীরা রয়েছে চরম বিপাকে।
ব্যবসায়ীরা ও সচেতন মহলের দাবি, অনতিবিলম্বে ঐ সব চোর সিন্ডিকেটের সদস্যসহ যারা জড়িয়ে পড়ছে, বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে কঠোর হতে প্রশাসনসহ কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION