1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে ঘাঁসের ক্ষেতে বৃদ্ধের লাশ উদ্ধার - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

বিরামপুরে ঘাঁসের ক্ষেতে বৃদ্ধের লাশ উদ্ধার

  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৮৪ জন পঠিত
মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : বিরামপুর পৌর এলাকার ভবানীপুর মুন্সিপাড়ায় ঘাসের জমি থেকে মঙ্গলবার ( ২ মে) আব্দুল ওয়াহেদ মুন্সি (৮০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত. মনছের মুন্সির ছেলে।
নিহতের স্বজনেরা জানান, আব্দুল ওয়াহেদ মুন্সি পেশায় একজন কবিরাজ ছিলেন এবং তিনি ঝাড়-ফুঁক করে বেড়াতেন।
সোমবার সন্ধ্যা থেকে আব্দুল ওয়াহেদকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন মনে করে তিনি হয়তো অন্য গ্রামে কোন কাজে গিয়েছেন। মঙ্গলবার সকালে প্রতিবেশিরা বাড়ির পাশ্ববর্তী নেপিয়ার ঘাঁসের জমিতে তাঁর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশে খবর দেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ও পিবিআই এর ক্রাইম সিন ইউনিট মাঠে নেমেছে।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION