1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবে কমিউনিটি এওয়ার্ড পেলেন বরিশালের মিজান - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবে কমিউনিটি এওয়ার্ড পেলেন বরিশালের মিজান

  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৪৬ জন পঠিত

মোঃ মাসুদুর রহমান মোর্শেদ, বাকেরগঞ্জ : অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে “পজিটিভ বাংলাদেশ” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় প্যারিসের ক্যাম্পানিল হোটেলের হল রুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সকল স্তরের নেতৃবন্দ।
ইউরোপ মধ্যপ্রাচ্য কানাডা ও আফ্রিকা মহাদেশে থেকে আগত ১৭টি দেশের আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণের পর সংগঠনের সকল স্তরের নেতৃবন্দ সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গের মহামিলনের এ প্রানবন্ত অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে নিহত সকল শহীদ স্বরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।এবং সাংবাদিকতার স্বাধীনতা, রেমিটেন্স যোদ্ধাদের ইতিবৃত্ত, পজিটিভ বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভুমিকা নিয়ে তিন ঘন্টা ব্যাপী আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের সঞ্চালনায় প্রধান উপদেষ্টা শরীফ আল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিএটিএফ এর সভাপতি ফখরুল আকম সেলিম।
বিশেষ অতিথি ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাতার আলী সুমন, পর্তুগালের লিসবনের সাবেক কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, মির্জা গ্রপের প্রেসিডেন্ট মির্জা মাজহারুল, বাফ এর সভাপতি সালেহ আহমদ চৌধুরী, কুমিল্লা সমিতির উপদেষ্ঠা মোহাম্মাদ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি আশরাফ ইসলাম, ক্রাব এর সাধারন সম্পাদক মামুনুর রশীদ সহ আরো অনেকে। এসময় বক্তারা সাংবাদিকদের ভূয়সি প্রশংসা করে বলেন, এই সংগঠনের প্রত্যেকটি সদস্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নির্ভিক সৈনিক হিসাবে ইউরোপে বাংলা গণমাধ্যমের অতন্দ্র প্রহরী।
এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান এবং সামাজিক সেবামূলক খাতে বিশেষ ভূমিকা রাখায় বরিশালের বাকেরগঞ্জের চরাদীর কৃতিসন্তান সংগঠক ও উদ্যোক্তা মিজানুর রহমান খান, এন আরবি সি আইপি তৌফিকুজ্জমান পলাশ ও শেখ আলামিন, বিবিসি এক্সিকিউটিভ ডিরেক্টর জানা মার্টিন, সরকার গ্রুপের চেয়ারম্যান লুৎফর রহমান সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী শাহাদাত হোসাইন, মোজাম্মেল আলম দিপু , প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা আবু ইমান ও প্রশাসনিক কর্মকর্তা এ এম আজাদকে কমিউিনিটি এ্যওয়ার্ড প্রদান করা হয়।
এছাড়াও ৫জন গুনী ব্যাক্তিবর্গকে সম্মাননা স্বারক দেয়া হয়।এবারের অনুষ্ঠানে ২০২৩ সালে ইউরোপ সেরা সাংবাদিক স্বীকৃতি অর্জন করেছেন এমডি রিয়াজ হোসেন নিউজ টোয়েন্টিফোর এর ইতালী প্রতিনিধি, ফাতেমা রহমান রুমা ডিবিসি জার্মানী প্রতিনিধি, মোহাম্মদ আসলামুজ্জামান আরটিভি ইতালী প্রতিনিধি।
অনুষ্ঠানে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ মোল্লাহ , সিনিয়র সহসভাপতি মাহবুব সুয়েদ, অর্থ সম্পাদক মাহবুব হোসাইন, সদস্য গোলাম রাব্বানী রাজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION