1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে কচুয়ার ইউএনও - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি পরিদর্শনে কচুয়ার ইউএনও

  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৯০ জন পঠিত
মোঃ হারুনুর রশিদ, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে আল-আরাফা ইসলামী ব্যাংক সংলগ্ন পূর্বপাশের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসায়ী  প্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনার স্থলে এসে বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্তদের দাবী অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমান হচ্ছে, মিলন মিয়ার মাইশা ফ্যাশন ২২লক্ষ টাকা,  হাবিবুর রহমানের ইসলামিয়া পাঞ্জবী টেইলার্স ২০লক্ষ, সফিকুল ইসলামের হার্ডওয়ার ১০লক্ষ, রাশেদের ঔষুধের দোকান ফ্যামিলি ফার্মা ৬লক্ষ ও আব্দুর রহিমের শান্তা সু-গ্যালারী ১লক্ষ সহ প্রায় ৬০লক্ষ টাকার।
অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও বাজার ব্যবসায়ী পরিচালা কমিটির সভাপতি-কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম সওদাগর অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION