1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে মহান মে দিবস পালন - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

বিরামপুরে মহান মে দিবস পালন

  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ২০২ জন পঠিত
মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে ১লা মে, সোমবার বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
এদিন সকাল ৯ টায় বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ অংশগ্রহণে এক বিশাল র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
র‍্যালী শেষে উপজেলার সকল শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত বিরামপুর শ্রমিক ঐক্য পরিষদের ব‍্যানারে আনসার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিরামপুর অটোবাইক মালিক-চালক সমবায় সমিতির সভাপতি শিবেশ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে এবং দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা স্ট‍্যান্ড কমিটির সম্পাদক ও শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মুকুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকরাম হোসেন, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা স্ট‍্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, পৌর রিক্সা-ভ‍্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম বিশ্বাস, উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর কাউন্সিলর নুর আলম, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ উদ্দিন, দর্জি কারিগর সমিতির সভাপতি সানোয়ার হোসেন, অটোবাইক মালিক-চালক সমবায় সমিতির সম্পাদক মুরাদ হোসেন প্রমূখ।
প্রধান ও বিশেষ অতিথি হিসেবে ব‍্যানারে নাম লেখা থাকলেও এলাকার বাইরে অবস্থান করাতে আলোচনা সভায় উপস্থিত হতে না পারলেও মুঠোফোনের মাধ্যমে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শ্রমিকদের নায্য দাবী আদায় ও কাজের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য শ্রমিক সংগঠনগুলোকে জোরদার ভূমিকা রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION