1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে একই দল পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

বাউফলে একই দল পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৪২ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী -২ আসনের স্থানীয় এমপি ও বাউফল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসম ফিরোজের অনুসারীরা গত ২৯ এপ্রিল শনিবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র মো. জিয়াউল হক জুয়েল, বাউফল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এবং বীর উত্তম সামসুল আলম তালুকদার পুত্র সমাজ সেবক হাসীব আলম তালুকদারের বিরুদ্ধে মিথ্যাচার ও মন গড়া সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে বাউফল উপজেলা আওয়ামী লীগ একাংশ।
রোববার দুপুর ১২টার দিকে পৌরসভার কুন্ড পট্টি আওয়ামী লীগ কাযার্লয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. জসিম উদ্দিন ফরাজী স্বাক্ষরীত লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ইউসুফ।
সাংবাদিক সন্মেলনে বলেন, আ.স.ম ফিরোজ বরিশাল বিএম কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের হত্যা মামলার আসামী নুরুল ইসলাম মঞ্জুর অনুসারি ছিলেন এবং সে বঙ্গবন্ধুর হত্যার পরে তার কর্মকান্ড ছিল প্রশ্নবিদ্ধ। যা প্রেসিডিয়াস সদস্য জাহাঙ্গির কবির নানক এক টিভি সাক্ষাতকারে উল্লেখ করেন।
পৌর মেয়র জুয়েল হক জুয়েল একজন ছাত্রলীগের  সক্রিয় কর্মচারী ছিলেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে সংযুক্ত এবং কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগ নেতা। পরে তিনি বাউফল পৌর সভার নিবার্চনে অংশ নিয়ে বিপুল ভোটে নিবার্চিত হন। এর পরে তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক  এবং পরবর্তী সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তিনি কখনও বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি ভেবে তার বিরুদ্ধে মিথ্যাচার করে দলকে তারা ছোট করেছেন। সাংবাদিক সম্মেলনে আ.স.ম ফিরোজের অনুসারিরা যে অভিযোগ তুলেছেন তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। বক্তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ সভাপতি তালুকদার মো. জাহাঙ্গীর, বগা ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান, মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা, নাজিরপুর ইউপি চেয়ারম্যান এসএম মহসিন, বাউফল সদর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন, নওমালা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাদা হাওলাদার, পৌর আওয়ামী লীগ একাংশ সাধারণ সম্পাদক ইসরাত জাহান এবং বাউফল উপজেলা ছাত্রলীগ সভাপতি সম্পাদক সাইদুর রহমান হাসান ও মাহমুদ রাহাত জামসেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION