1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্ত্রীকে বকাবকি করায় মারপিঠ : ক্ষোভে আত্মহত্যা করলেন কোটালীপাড়ার রবি - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

স্ত্রীকে বকাবকি করায় মারপিঠ : ক্ষোভে আত্মহত্যা করলেন কোটালীপাড়ার রবি

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৬০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : স্ত্রীকে বকাবকি করার অভিযোগে স্বামীকে মারপিঠ করেন এলাকার কয়েকজন লোক। এ ঘটনায় ক্ষোভে-দুঃখে বিষপানে আত্মহত্যা করেছেন রবি মন্ডল (৪৫) নামের এক চা বিক্রেতা ।

গত বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিড়ারবাড়ী বাজারে এই ঘটনা ঘটে। রবি মন্ডল পার্শবর্তী ডাসার উপজেলার নবগ্রামের হরলাল মন্ডলের ছেলে।

তিনি দীর্ঘদিন যাবৎ পিড়ারবাড়ী বাজারে স্ত্রীকে নিয়ে বসবাস করে চায়ের দোকান চালাতেন।

জানা যায়, গত বুধবার সকালে পারিবারিক ঘটনার জের ধরে রবি মন্ডল নিজ চায়ের দোকানের সামনে স্ত্রী সোনেকা মন্ডলকে বকাবকি করেন।

এ সময় সেখানে উপস্থিত পিড়ারবাড়ী গ্রামের কানাই লাল বিশ্বাসসের ছেলে বিপুল বিশ্বাস, রাজেন বৈদ্যের ছেলে রামানন্দ বৈদ্য, বীরেন বাড়ৈর ছেলে বিজয় বাড়ৈ, লক্ষ্মীকান্ত বিশ্বাসের ছেলে বলরাম বিশ্বাস, সদানন্দ বিশ্বাসের ছেলে লিটন বালা রবি মন্ডলকে মারপিঠ করেন। এর কিছুক্ষণ পর ক্ষোভে-দুঃখে রবি মন্ডল বিষপান করেন। স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক গোপালগঞ্জ প্রেরণ করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রবিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয় স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যায় সে।

নিহতের ভাগ্নে প্রশান্ত দত্ত বলেন- নিজের স্ত্রীকে বকাবকি করায় এলাকার কয়েকজন লোক আমার মামাকে মারপিঠ করেন, এই ঘটনায় আমরা মামলা করব, তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত বিপুল বিশ্বাস জানান- কয়েকজন মিলে রবি মন্ডলকে কয়েকটি চড়-থাপ্পড় দেন, আমি ওখানে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করি।

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION