1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সারাদেশের ন্যায় কচুয়ায় বিভিন্ন কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

সারাদেশের ন্যায় কচুয়ায় বিভিন্ন কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২০৫ জন পঠিত
মোঃ হারুনুর রশিদ, কচুয়া : সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে রাজধানীসহ সারাদেশে ন্যায় চাঁদপরের কচুয়ায় একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে কোথাও কোন প্রশ্ন ফাঁসের তথ্য পাওয়া যায়নি।
রবিবার ৩০এপ্রিল সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়েছে।
এ বছর সকল শিক্ষা বোর্ডে অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এ বছর মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৯২৭টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।
চাঁদপুরে ৭৪ কেন্দ্রে সাড়ে ৩৬ হাজার পরীক্ষার্থী, আজ কচুয়া উপজেলা কচুয়ায় এসএসসি ও দাখিলে ৫ হাজার ৫শ ৩৭ জন পরীক্ষার্থী কচুয়া উপজেলায় ১১টি পরীক্ষা কেন্দ্রে পৃথকভাবে এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ১১ টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫হাজার ৫শ ৩৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা কেন্দ্র গুলো হচ্ছে: কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৬শ ৯২জন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭শ ৭৪জন ও ভোকেশনাল কেন্দ্রে ১শ ৭৫ জন, রহিমানাগর বিএবি উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৭শ ৯জন, পালাখাল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৫শ ১৮ জন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী ৬শ ৫১ জন, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৪শ ৩০ জন, মাঝিাগাছা এম. এম উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ২শ ৮৩ জন।
মাদরাসা পর্যায়ে নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৬শ ২৪জন, বিতারা আলিম মাদরাসা মোট পরীক্ষার্থী ৩শ ৯০ জন, মনোহরপুর ফাজিল মাদরাসা মোট পরীক্ষার্থী ৪শ ৯১ জন। এদিকে এবারের চলতি এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা অবাধ-সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে গ্রহনের কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান সকল শিক্ষক গার্ডিয়ানদের সহযোগিতা,চেয়েছেন।
  কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কুলে সকাল থেকে শিক্ষাথীর অংশ গ্রহন নিচ্ছে, পরীক্ষার্থী সাথে গার্ডিয়ানদের ভিড় দেখা যাচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার পর কচুয়া উপজেলা সকল কেন্দ্র পরিদর্শন ও কার্যক্রম শুরু করেন , কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান, উপজেলা ভূমি অফিসার ইবনে আল জায়েদ,  উপজেলা শিক্ষা অফিসার সহ অন্যান্য অফিসারগন ও পরিদর্শনে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION