1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে এক শিক্ষককের রহস্যজনক মৃত্যু - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

অভয়নগরে এক শিক্ষককের রহস্যজনক মৃত্যু

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে শিক্ষককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার জাফরপুর ঘোড়া বটতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরপুর ঘোড়া বটতলা এলাকার আইনাল হোসেনের সেঝ পুত্র ইমরান হোসেন তার বড় ভাই ইসমাইল হোসেনকে পরিবারের সদস্যদের সামনে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ইসমাইল হোসেন যশোর এমএসটিপি স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশিরা জানান, ‘শুক্রবার রাত ১১ টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই ইমরান হোসেন তার বড় ভাই ইসমাইল হোসেনকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।’
এ ব্যাপারে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বিপুল শেখ বলেন, ‘ইসমাইল হোসেন মারা গেছেন  শুনেছি। ছোট ভাই ইমরান হোসেনের মাথায় কিছুটা সমস্যা আছে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ‘শনিবার অপমৃত্যু মামলা হয়েছে। ডাক্তার বলেছেন, গলার রগের সমস্যার কারণে শিক্ষককের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION